মিষ্টি দিয়ে বিজিবি-বিএসএফের ঈদের শুভেচ্ছা বিনিময়

হিলি প্রতিনিধি
১২ আগস্ট ২০১৯, ১২:০৪আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১৭:৩০

মিষ্টি দিয়ে বিজিবি-বিএসএফ'র ঈদের শুভেচ্ছা বিনিময়পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মিষ্টি দিয়ে বিজিবি-বিএসএফ'র ঈদের শুভেচ্ছা বিনিময়সোমবার (১২ আগস্ট) সকাল ১০টায় হিলি সীমান্তের শূন্যরেখায়  বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাফ হোসেন ও আটাপাড়া ক্যাম্প কমান্ডার সুবেদার চাঁন মিয়া এবং বিএসএফ ক্যাম্প কমান্ডার ডিএস সন্ধু ও জগদিশ প্রসাদ দু’বাহিনীর পক্ষে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ৯ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়। বিএসএফের পক্ষ থেকে ৭ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে বিজিবিকে ঈদের শুভেচ্ছা জানানো হয়।

মিষ্টি দিয়ে বিজিবি-বিএসএফ'র ঈদের শুভেচ্ছা বিনিময়আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাফ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে বিএসএফকে ৯ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় বিএসএফের পতিরাম-১৯৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে তাদের ৭ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়।

বিজিবি-বিএসএফ'র সদস্যরা ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন

তিনি আরও জানান, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রতিবছরই দু’দেশের জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানগুলোয় মিষ্টি ও বিভিন্ন ধরনের সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী