চিরিরবন্দরে মাইক্রোর ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি
১২ আগস্ট ২০১৯, ২১:২৫আপডেট : ১২ আগস্ট ২০১৯, ২১:৩৪

দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দরে মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বেকীপুল বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিরিরবন্দর থানার পরিদর্শক (ওসি) হারেসুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– উপজেলার আলোকডিহি ইউনিয়নের রাসডাঙ্গা গ্রামের আব্দুর রফের ছেলে শাহারিয়ার সাব্বির (১৭) ও একই গ্রামের ওয়েদ মাস্টারের ছেলে আসাদুল ইসলাম (১৬)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শাহারিয়ার সাব্বির ও আসাদুল ইসলাম বাড়ি থেকে মোটরসাইকেলে করে রাণীরবন্দর যাচ্ছিলেন। বেকিপুল বাজারের সামনে আসলে সৈয়দপুরগামী একটি মাইক্রোবাস ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহারিয়ার সাব্বিরের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় আরেক আরোহী আসাদুল ইসলামকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি হারেসুল ইসলাম জানান, ঘটনাস্থলেই একজনের এবং হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হচ্ছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম