বিরলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৯, ১২:১২আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৩:০৩

গ্রেফতার দিনাজপুরের বিরলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুমন (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সকালে ভুক্তভোগী বাদী হয়ে সুমনের বিরুদ্ধে বিরল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল এসব তথ্য জানান।

অভিযুক্ত সুমনের বাড়ি সদর উপজেলার মাঝাডাঙ্গা গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (২৩ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার মালঝাড় গ্রামে এক হিন্দু গৃহবধূকে নিজ ঘরে একা পেয়ে সুমন (৩৭) ধর্ষণ করে। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে সুমনকে হাতেনাতে ধরে ফেলেন। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে আসেন রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায় ও সদস্য বিজয় চন্দ্র রায়। তাদের উপস্থিতিতেই স্বজনরা অভিযুক্তকে কৌশলে পালিয়ে যেতে সাহায্য করে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে শনিবার সকালে বিরল থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। পরে বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশ অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করে।

ওসি গোলাম রসুল জানান, মামলা হওয়ার পরই সুমনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম. আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের