দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

দিনাজপুর প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৯, ০৯:৪৬আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ০৯:৪৭

দিনাজপুর দিনাজপুরের পার্বতীপুরে দাঁড়িয়ে থাকা লোহার রডভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে  তিন আরোহী নিহত হয়েছেন। এ সময়  আহত হয়েছেন তিন জন।  মঙ্গলবার (২৭ আগস্ট) রাত পৌনে ১০টায় দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পার্বতীপুর উপজেলার বাজিতপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দৌলতপুর গ্রামের ফরহাদ হোসেন (৩৫), একই গ্রামের অন্তর (৩২) এবং ফুলবাড়ী ঈশান অ্যাগ্রো ফুড লিমিটেডের কর্মচারী আশিক (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে তিনটি মোটরসাইকেলে করে তারা ফুলবাড়ী থেকে  আমবাড়ীর দিকে আসছিল। রাত পৌনে ১০টার দিকে পার্বতীপুর উপজেলার বাজিতপুরে  পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি লোহার রডবাহী ট্রাকে এক সঙ্গে তিনটি মোটরসাইকেলেই ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন।  আহত হয় অপর তিন জন মোটরসাইকেল আরোহী। পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে নিহত তিন জনের লাশ উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত তিন জনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম জানান, দুর্ঘটনাটি পার্বতীপুর উপজেলার এলাকায় ঘটলেও এটি ফুলবাড়ীর কাছে। তিন জনের লাশ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে বলে জানান তিনি।

এদিকে দিনাজপুরের বীরগঞ্জে মঙ্গলবার সন্ধ্যায় ট্রাকের ধাক্কায়  অজ্ঞাত (৩৪) এক ভ্যানচালক নিহত হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম