উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ইউপি চেয়ারম্যানের

নীলফামারী প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৯

ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরীর সংবাদ সম্মেলন নীলফামারীর সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক চৌধুরী। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। উপজেলা চেয়ারম্যান মিথ্যা মামলা দিয়ে ইউপি চেয়ারম্যানের পক্ষের লোকজনকে হয়রানি করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

এনামুল হক বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ২০০২ সাল থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। গত ২৮ আগস্ট কাশিরাম বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে সভাপতি প্রার্থী ছিলাম। আমার সঙ্গে প্যানেল করেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট সামসুল হক। অপর প্যানেলে সভাপতি পদে মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে ছিলেন নজরুল ইসলাম নজু। উপজেলা চেয়ারম্যান কাউন্সিলের দিন বিকালে ভোটের সময় তার পছন্দের প্যানেলের প্রার্থীদের ভোট দিতে চাপ দেন। এনিয়ে ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।’

ইউপি চেয়ারম্যান বলেন, ‘ওই দিন উপজেলা চেয়ারম্যানের প্যানেল নিশ্চিত পরাজয় জেনে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে আমাদের কয়েকজন কর্মী আহত হন। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে ২৮ আগস্ট রাতেই আমাকেসহ ১১ জনকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করেন উপজেলা চেয়ারম্যান। মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমানের ওপর হামলা চালিয়েছি—আমাদের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়। দল ক্ষমতায় থাকার পরও পুলিশের ভয়ে আমরা ঘরছাড়া হয়ে আছি।’

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘প্রকৃতপক্ষে আমার কোনও নেতাকর্মী মোখলেছুরের ওপর হামলা চালায়নি। তৃণমূল আওয়ামী লীগকে বিভক্ত করতে উপজেলা চেয়ারম্যান নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।’ এ সময় অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৌরভ, ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য নবী হোসেন, শ্রী পুলিন চন্দ্র, আবু সায়েম, বুলবুল চৌধুরী ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম