প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে আটক ১

দিনাজপুর প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৯

আটক মতিউর রহমান দিনাজপুরে এক  প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে মতিউর রহমান (৩০) নামে একজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে সদর উপজেলার শিবরামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করে মতিউর। ঘটনাটি ভিকটিমের বাবা-মা র‌্যাবকে জানালে বিষয়টি তদন্ত শুরু করে র‌্যাব। পরে বৃহস্পতিবার মধ্যরাতে বাড়িতে অভিযান চালিয়ে মতিউরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে সে।

র‌্যাব-১৩ দিনাজপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানির অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, ভিকটিমকে পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় রাতেই ভিকটিমের মা বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে এবং অভিযুক্তকে থানায় হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, র‌্যাব আটক করে ওই অভিযুক্তকে থানায় দিয়েছে। এ ঘটনায় একটি মামলাও করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের