স্বামীকে খুন করে পুলিশকে ফোন

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৯

স্বামী হত্যার অভিযোগে আটক মালেকা

স্বামী শরিফুল ইসলামকে খুন করে থানায় ফোন দিয়ে নিজেই পুলিশ ডেকেছেন মালেকা বেগম নামের এক নারী। সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড় বালিয়া ইউনিয়নের বগুরাপাড়ায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মালেকা বেগমকে আটক করা হয়েছে।

সদর থানার ওসি আশিকুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

নিহত শরিফুল ইসলাম কুমারপুর গ্রামের নকিবর রহমানের ছেলে ও আটক মালেকা মজিবর রহমানের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) চিত্তরঞ্জন জানান, ২০০৬ সালে পারিবারিকভাবে শরিফা বেগম নামে এক নারীকে বিয়ে করেন শরিফুল ইসলাম। ২০০৭ সালে ওই নারীর মৃত্যু হলে ২০০৮ সালে দ্বিতীয়বার ঝরনা বেগম নামে আরেক নারীকে বিয়ে করেন। অপরদিকে ২০১২ সালে প্রতিবেশী মালেকা বেগমের সঙ্গে প্রেম করে বিয়ে করেন তিনি। এ নিয়ে দ্বিতীয় স্ত্রী ঝরনা বেগম ও তৃতীয় স্ত্রী মালেকা বেগমের মধ্যে বিরোধ শুরু হয়। এর জেরে ঝরনা বেগম নারী ও শিশু নির্যাতন আইনে স্বামীসহ মালেকার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এবং মালেকা বেগমও একই আইনে স্বামীসহ দ্বিতীয় স্ত্রী ঝরনার বিরুদ্ধে পাল্টা আরেকটি মামলা দায়ের করেন। এদিকে প্রতিবেশী শফিকুল ইসলামের বাড়িতে প্রায় এক মাস ধরে ভাড়া থাকতেন মালেকা বেগম। রবিবার রাতে ওই বাড়িতে যান স্বামী শরিফুল। এরপর মালেকা বেগমের সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে মালেকা বেগম কাঠ কাটার যন্ত্র দিয়ে শরিফুলের মাথায় আঘাত করেন।

পুলিশ পরিদর্শক চিত্তরঞ্জন আরও বলেন, ‘রাত ৩টা ৪৫ মিনিটে মালেকা বেগম সদর থানার এসআই ভূষণ চন্দ্র বর্মণকে ফোন করে জানান, তিনি তার স্বামী শরিফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ওই নারীর ফোন থেকে বাড়ির মালিক শফিকুল ইসলামের সঙ্গে কথা বলা হয়, তিনিও বিষয়টি নিশ্চিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং মালেকা বেগমকে আটক করা হয়।’

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি