নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নীলফামারী প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৯, ১৫:৪৮আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৬:০২

হবিগঞ্জে মাইক্রোবাস চাপায় স্কুল ছাত্র নিহত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় জহির উদ্দিন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে নীলফামারী-পঞ্চপুকুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নীলফামারী থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জহির পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরা শশী গ্রামের মৃত. জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত জহির উদ্দিন নীলফামারী শহর থেকে বাড়ি ফেরার পথে নীলফামারী-পঞ্চপুকুর সড়কে একটি মাক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় পথচারীরা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নীলফামারী থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, জহির বাইসাইকেলে করে বাড়ি ফেরার সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের