তিন মাসে হিলি স্থলবন্দরে রাজস্ব ঘাটতি ২ কোটি টাকা

হিলি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৯, ১৩:২৬আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৩:২৬

হিলি স্থলবন্দর ২০১৯-২০ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দরে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ৯৯ লাখ ৩৩ হাজার টাকা। এ সময়ে বন্দর থেকে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৩৬ কোটি ৪১ লাখ টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে ৩৪ কোটি ৪১ লাখ ৬৭ হাজার টাকা। বন্দরের শুল্কস্টেশনের রাজস্ব কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

শুল্কস্টেশন কার্যালয় সূত্র জানায়, ২০১৯-২০ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দিনাজপুরের হিলি স্থলবন্দরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়। সেই অনুযায়ী অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রাজস্ব অর্জনের লক্ষ্যমাত্রা ছিল ৭ কোটি ১৬ লাখ টাকা; আহরণ হয় ১০ কোটি ৯৪ লাখ টাকা। আগস্ট মাসে লক্ষ্যমাত্রা ছিল ১৭ কোটি ৩১ লাখ টাকা; আহরণ হয় ৯ কোটি ৩১ লাখ ১৭ হাজার টাকা এবং সেপ্টেম্বরে লক্ষ্যমাত্রা ছিল ১১ কোটি ৯৪ লাখ টাকা; আহরণ হয় ১৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা। এতে করে দেখা যাচ্ছে তিন মাসেই লক্ষ্যমাত্রার চেয়ে এক কোটি ৯৯ লাখ ৩৩ হাজার টাকা কম রাজস্ব আহরণ হয়েছে।

শুল্কস্টেশনের রাজস্ব কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্দর দিয়ে আমদানি হওয়া বেশিরভাগ পণ্যই শুল্কমুক্ত। গতবছর এই সময়ে এই বন্দর দিয়ে প্রচুর পরিমাণে চাল আমদানি হয়, কিন্তু এ অর্থবছর শুল্কহার বেশি থাকায় চাল আমদানি একেবারে বন্ধ রয়েছে। তাছাড়া গতবছরের তুলনায় অন্যান্য পণ্যের আমদানিও কম। এতে করে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না।’ তবে আমদানিকারকরা সব ধরনের পণ্য আমদানি বাড়ালে অর্থবছর শেষে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের