দিনাজপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৯, ১৫:৫৯আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৬:১০

মোটরসাইকেল দুর্ঘটনা

দিনাজপুরে বাস চাপায় শফিকুল ইসলাম (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের অন্য ২ আরোহী আহত হয়েছেন । তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরে তিন মোটরসাইকেল আরোহী বীরগঞ্জ থেকে দিনাজপুর শহরের দিকে আসছিলেন। পথে সরকারি কলেজ মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কোতোয়ালি থানায় ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের