আন্তর্জাতিক মানের হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর, কাজ শুরু আগামী বছর: বিমান প্রতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৯, ১৯:২৮আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২০:৫৮

আন্তর্জাতিক মানের হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর, কাজ শুরু আগামী বছর: বিমান প্রতিমন্ত্রী

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেন ‘আগামী বছর থেকে এর নির্মাণকাজ শুরু হবে। ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার কোটি টাকা।’
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার লক্ষ্যে ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন সংস্থার বিদ্যমান স্থাপনা হস্তান্তর বিষয়ক’ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকার উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন এটি তার প্রমাণ, যা আগামী বছর থেকে বাস্তবায়িত হচ্ছে। এতে কেউ ক্ষতিগ্রস্ত হবেন না। এর আওতায় পড়া মানুষদের ক্ষতিপূরণ, সহযোগিতা এবং পুনর্বাসন যথাযথভাবে করা হবে। পাশাপাশি, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে নীলফামারী ও দিনাজপুর জেলার মানুষ। এ ছাড়াও আন্তর্জাতিক মানের সেবা পাওয়ার দ্বার উন্মোচন হবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানে নির্মিত হলে উত্তরাঞ্চলে নতুন দিগন্ত উন্মোচন হবে। এটি উত্তরাঞ্চলের মানুষের দ্রুত ভাগ্যের পরিবর্তন বয়ে আনবে।’
মাহবুব আলী বলেন, ‘ভারত, নেপাল, শ্রীলঙ্কার সঙ্গে আকাশপথে যোগাযোগ তৈরি হবে এবং সৈয়দপুর বিমানবন্দর রিজিওনাল হাব হিসেবে ব্যবহৃত হবে।’
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক মানের বিমানবন্দর তৈরি হওয়ার জন্য ৮৫২.৯০৭৮ একর জমির প্রয়োজন হচ্ছে। এরমধ্যে নীলফামারী অংশে ৫৩৫.১৩৭৮ একর এবং দিনাজপুর অংশে ৩১৭.৭৭০০ একর।’
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর ইসলামসহ অনেকে।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম