বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে দীপাবলির শুভেচ্ছা জানালো বিএসএফ

হিলি প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৯, ১১:৫৬আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১৮:১৬

বিজিবি ও বিএসএফ সদস্যদের মাঝে শুভেচ্ছা বিনিময়

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দীপাবলি উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আলতাব হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

রবিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মাঝে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কমান্ডার সুদর্শন কেলা ও বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার আলতাব হোসেন দুই বাহিনীর পক্ষে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বিএসএফের পক্ষ থেকে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক, টুআইসি ও বিভিন্ন ক্যাম্পের জন্য মোট ১০ প্যাকেট মিষ্টি উপহার দেন। এ সময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসএফের পাঠানো মিষ্টি

ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার সুদর্শন কেলা সীমান্তে সাংবাদিকদের জানান, আজ (রবিবার, ২৭ অক্টোবর) আমাদের ধর্মীয় উৎসব শুভ দীপাবলি। এ উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে ১০ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছি। দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে আমরা দুই বাহিনী একে অন্যকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি। এতে দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও তিনি জানান।

/এপিএইচ/এমএমজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান