আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য দেশের গর্ব: গওহর রিজভী

দিনাজপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৯, ১৮:১৯আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৮:৩৪

আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য দেশের গর্ব: গওহর রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর বিজভী বলেছেন, ‘আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের গর্ব। তাদের অনুষ্ঠান সারা দেশব্যাপী হওয়া উচিত যাতে সবাই বুঝতে পারে। সংস্কৃতি সমাজের একটি বড় অংশ। এটা আমাদের সমাজকে আরও শক্তিশালী করে।’

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে দিনাজপুর স্টেশন ক্লাবে সমতল আদিবাসী জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয় তুলে ধরতে সমতলের বৈচিত্র্যময় জাতিসত্তার সমাবেশ শীর্ষক এক সাংস্কৃতিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. গওহর বিজভী বলেন, ‘আদিবাসীদেব চাকরি, ব্যবসা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়সহ সব ব্যাপারে গুরুত্ব দিতে হবে। আদিবাসীদের ভূমি নিয়ে বড় ধরনের সমস্যা আছে। সরকার এটা নিয়ে কাজ করছে। তাদের কিছু ‍ভূমি ছেড়ে দেওয়া কিংবা তাদের চাকরিক্ষেত্রে সুযোগ দেওয়া হবে।’

গওহর বিজভী আরও বলেন, ‘সবার সঙ্গে আলোচনা করে জাতির জনক বঙ্গবন্ধুর শতবর্ষী অনুষ্ঠানে আদিবাসীদের আমন্ত্রণ করা হবে। এই সাংস্কৃতিকে আরও সমৃদ্ধ ও দৃঢ় করতে হবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ এমপি, গ্লোরিয়া ঝর্না সরকার এমপি, কানাডিয় হাইকমিশনের কর্মকর্তা ফেড্রা মুন মরিসসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম