জনপ্রতিনিধিসহ ৫ সরকারি কর্মকর্তাকে আটক করেছে দুদক

দিনাজপুর ও ঠাকুরগাও প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৯, ০৯:৪১আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১০:৪৫

দুদকের অভিযানে আটক জনপ্রতিনিধিসহ পাঁচ সরকারি কর্মকর্তা

সমন্বিত দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এক জনপ্রতিনিধিসহ পাঁচ সরকারি কর্মকর্তাকে আটক করেছে। বুধবার দুদক বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি ভুয়া প্রকল্প তৈরি করে ৬ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে তাদের আটক করে। দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

আটক ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার ২১নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মণ (নির্মল), ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম কিবরিয়া, ঠাকুরগাঁও সদর খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ রায়, ঠাকুরগাঁও জেলার গড়েয়াহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈদুল ইসলাম, ঠাকুরগাঁও সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন আহম্মদ, ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম গোলাম মোস্তফা।

দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, আটক ব্যক্তিরা পরস্পর যোগসাজসে ও জালিয়াতি করে পাঁচটি  প্রকল্পের ভুয়া কাগজপত্র তৈরি করেছে। তাদের ভুয় প্রকল্পগুলো হলো, ঠাকুরগাঁও জেলার মাহালিয়াহাট বাজার জামে মসজিদ, মাধবপুর উন্নয়ন যুব সংঘ, মাধবপুর ফোরকানিয়া মাদ্রাসা, মাধবপুর রামকৃষ্ণ মন্দির ও ব্যারিস্টার জামে মসজিদ।  এ ৫টি প্রকল্পের নামে ৬ মেট্রিক টন চাল আত্মসাত করেছে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৩৪ হাজার ৬০৮ টাকা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান দুদকের এই কর্মকর্তা।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি