তিন দিন পর হিলি-দিনাজপুর, হিলি-বগুড়ায় বাস চলাচল শুরু

হিলি প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৯, ১৩:২৭আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১৩:৩৮

হিলিতে বাস চলাচল শুরু

হিলি-দিনাজপুর ও হিলি-বগুড়ায় রবিবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। তিন দিন বন্ধের পর বাস চলাচল শুরু হওয়ায় যাত্রিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

কাগজপত্র ঠিক করার জন্য সরকার সাত মাস সময় দেওয়ায় এবং নতুন আইনের ধারা কিছুটা শিথিল করার আশ্বাসে তিন দিন পর হিলি থেকে দিনাজপুর ও বগুড়ায় বাস চলাচল শুরু হয়েছে।

দিনাজপুর মোটরপরিবহন শ্রমিক ইউনিয়নের হাকিমপুর বাসস্ট্যান্ড শাখা কমিটির সদস্য ও চেইনমাস্টার রঞ্জু হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন আইনে কোনও দুর্ঘটনা ঘটলে এবং তাতে কারও মৃত্যু হলে চালকদের মৃত্যুদণ্ড, আহত হলে ৫ লাখ টাকা জরিমানা, জামিন অযোগ্য ধারা থাকার কারণে চালকরা বাস চলাচল বন্ধ করে দেয়। গত বৃহস্পতিবার বিকেল থেকে হিলি-দিনাজপুর, হিলি-বগুড়া পথে বাস চলাচল বন্ধ ছিল। সম্প্রতি সরকার বাসের কাগজপত্র ঠিক করতে আগামী ৩০ জুন পর্যন্ত সময় দেওয়ায় এবং নতুন আইনে শ্রমিকদের জামিন অযোগ্য ধারা ও ৫ লাখ টাকা জরিমানার বিধান আপাতত স্থগিত রাখার আশ্বাসের পরিপ্রেক্ষিতে চালকরা আবারও বাস চালানো শুরু করেছেন। এর ফলে তিনদিন বন্ধ থাকার পর হিলি-দিনাজপুর, হিলি-বগুড়ায় বাস চলাচল শুরু হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের