রংপুরে টিসিবি’র পেঁয়াজ কিনতে হুড়োহুড়ি (ভিডিও)

রংপুর প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৯, ১৫:১৮আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১৫:১৯

রংপুরে টিসিবি’র পেঁয়াজ কিনতে হুড়োহুড়ি (ভিডিও) রংপুর সিটি করপোরেশনের পাঁচ এলাকায় পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কাছারী বাজার এলাকায় জেলা প্রশাসক আসিব আহসান পেঁয়াজ বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

৪৫ টাকা কেজি দরে টিসিবি’র পেঁয়াজ কিনতে ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে থাকেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পেঁয়াজের ট্রাক আসামাত্র হুমড়ি খেয়ে পড়েন তারা। এসময় অনেকেই পেঁয়াজের ট্রাকের পেছনে দৌড় শুরু করেন। এরপর শুরু হয় কাড়াকাড়ি।

নগরীর কাছারী বাজার, প্রেস ক্লাব চত্বর, সিটি বাজার, শাপলা চত্বর ও মাহিগঞ্জ এলাকায় ট্রাকে করে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

সরেজমিন রংপুর প্রেস ক্লাব চত্বরে গিয়ে দেখা যায়, পেঁয়াজ কিনতে প্রায় আধা মাইল দীর্ঘলাইন ধরে অপক্ষো করছে শতশত নারী-পুরুষ। জন প্রতি এক কেজি করে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সালাম নামে এক চাকরিজীবী বলেন, পেঁয়াজ কিনতে সকাল থেকে অপেক্ষা করছি, এসে শুনলাম জন প্রতি এক কেজির বেশি বিক্রি করা হবে না। এসময় কমপক্ষে তিন কেজি করে পেঁয়াজ বিক্রির দাবি জানান তিনি।

রংপুরে টিসিবি’র পেঁয়াজ কিনতে হুড়োহুড়ি (ভিডিও) ক্ষুদ্র ব্যবসায়ী সোহরাব হোসেন জানান, রংপুর বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২৫ থেকে ২৪০ টাকায়। এসময় টিসিবির মাধ্যমে সরকারের পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত খুব ভালো পদক্ষেপ। তবে কখনও ভাবিনি এভাবে লাইন ধরে দাঁড়িয়ে পেঁয়াজ কিনতে হবে।

গৃহবধূ আকলিমা বেগম বলেন, সকাল ৮টায় প্রেস ক্লাব এলাকায় টিসিবি’র পেঁয়াজ নিতে এসেছি। তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে এক কেজি পেঁয়াজ পেলাম। তারপরও ভালো লাগছে বাজারের চেয়ে অনেক কম দামে পেঁয়াজ পাওয়ায়।

জেলা প্রশাসক আসিব আহসান বলেন, ‘৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ রংপুর মহানগরীর পাঁচটি স্থান ছাড়াও পীরগাছা ও কাউনিয়া উপজেলার দুটি স্থানে প্রতিদিন প্রতি ট্রাকে এক হাজার কেজি করে মোট ৭ হাজার কেজি পেঁয়াজ বিক্রি করা হবে।’ পেঁয়াজের দাম না কমা পর্যন্ত বিক্রি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী