রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন কাল

রংপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৯, ১২:০০আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ২৩:৩৬

জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে ব্যানার ১৩ বছর পর মঙ্গলবার (২৬ নভেম্বর) রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে হচ্ছেন আগামী দিনের সভাপতি ও সাধারণ সম্পাদক তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন হলেও কাউন্সিল অধিবেশন হয়নি। ঢাকা থেকে আসা দলের কেন্দ্রীয় নেতারা কমিটি গঠন না করেই চলে যান। পরে ঢাকা থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দেওয়া হয়। এরপর ১৩ বছর ধরে আর সম্মেলন হয়নি। তবে এবার জেলা ও মহানগর কমিটির সম্মেলনের আগে জেলার আট উপজেলার মধ্যে মিঠাপুকুর উপজেলা ছাড়া সব উপজেলায় সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠন করা হয়েছে। দলীয় বিভক্তির কারণে মিঠাপুকুর উপজেলায় সম্মেলন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু। অন্যদিকে রংপুর মহানগরের ৩৩টি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।
এদিকে সম্মেলনের পর কাউন্সিল অধিবেশন করার জন্য ইতোমধ্যে জেলা ও মহানগর আওয়ামী লীগের কাউন্সিলরদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর নানকসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন সাংগঠনিক সম্পাদক। ইতোমধ্যে সম্মেলনের স্থান রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সামিয়ানা টানানোসহ সব প্রস্তুতি শেষ হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক পদে অন্তত ২০ জন প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ব্যানার ও ফেস্টুন টানিয়েছেন নগরজুড়ে। কেউ কেউ রংপুর সিটি করপোরেশনের বড় বড় বিজ্ঞাপন দেওয়া ব্যানার দখল করে বিশাল ছবি টানিয়ে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সম্ভাব্য সভাপতিরা হচ্ছেন, সাবেক জেলা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ইলিয়াছ আহাম্মেদ, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু প্রমুখ। অপরদিকে সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মওলা, প্রচার সম্পাদক রোজি রহমান, পীরগঞ্জের আওয়ামী লীগ নেতা বকুল, সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী প্রমুখ। অন্যদিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান সভাপতি শাফিয়ার রহমান, চেম্বার নেতা আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা শামীম তালুকদার প্রমুখ। সাধারণ সম্পাদক পদে প্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন তোতা, কয়েল, আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম মিলন প্রমুখ।


/ওআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম