৪৫ টাকার পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি, ডিলারের কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৯, ১৬:০০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৬:১৩

ঠাকুরগাঁও সরকারিভাবে সরবরাহকৃত ৪৫ টাকা দরের পেঁয়াজ ৮০ টাকায় বাজারে বিক্রির দায়ে ঠাকুরগাঁওয়ে এক ডিলারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৫ ডিসেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। ডিলার আশরাফুর সদর উপজেলার রুহিয়া এলাকার বাসিন্দা।
আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, শনিবার সদর উপজেলার ২২টি পয়েন্টে উপজেলা প্রশাসনের নিয়োগকৃত ডিলারদের মাধ্যমে ৫২ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু হয়। কিন্তু সন্ধ্যায় আশরাফুল শহরের বাসস্ট্যান্ড বাজারে সেই পেঁয়াজ বিক্রি করছিল ৮০ টাকায়। স্থানীয়রা অভিযোগ করলে রবিবার সকালে তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল দোষ স্বীকার করেন। তিনি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা থেকে অবৈধভাবে পেঁয়াজ এনে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ডে বিক্রি করছিলেন। তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে তার ডিলার অনুমোদন বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম