শীত-কুয়াশায় কোল্ড ইনজুরিতে আক্রান্ত বোরো বীজতলা

হিলি প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৯, ১২:৪৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ১৩:০৪

ক্ষতিগ্রস্ত বীজতলা তীব্র শীত ও ঘনকুয়াশায় হিলিতে বোরো ধানের বীজতলাগুলো কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে। হলুদ ও লালচে বর্ণের রঙ ধরে গোড়ায় পচন ধরে বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে বিপাকে পড়েছেন কৃষকরা।

হিলির খাট্টাউছনা গ্রামের কৃষক মোফাজ্জল হোসেন, সিরাজুল ইসলাম ও আব্দুস সালাম জানান, গত কয়েকদিনের  তীব্র শীত ও ঘনকুয়াশার কারণে  তাদের বোরো ধানের বীজগুলো হলুদ ও লাল বর্ণের হয়ে গোড়ায় পচন ধরে গাছ মরে নষ্ট হয়ে যাচ্ছে। কীটনাশক প্রয়োগ করেও বীজ পচাসহ অন্যান্য রোগবালাই রোধ করা যাচ্ছে না। কৃষি অফিসের পরামর্শ মোতাবেক বীজতলায় বাড়তি পানি দিয়েও তেমন কোনও ফল পাওয়া যাচ্ছে না। এভাবে শীত পড়লে অধিকাংশ বীজগুলো নষ্ট হয়ে যাবে। এতে করে লক্ষ্যমাত্রা অনুযায়ী জমিতে চারা রোপণ করা সম্ভব হবে না। তখন বীজ কিনে রোপণ করতে হবে।

ক্ষতিগ্রস্ত বীজতলা এ বিষয়ে হাকিমপুর উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনীন জানান, হাকিমপুর উপজেলায় এখন পর্যন্ত ১৮৫ হেক্টর জমিতে বোরো রোপণ করা হয়েছে। বীজতলাগুলোর অবস্থা মোটামুটি ভালো। বর্তমানে তাপমাত্রা কিছুটা কম থাকায় রাতে বীজতলায় পানি দেওয়া  এবং সকালে পানি বের করে দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া যাদের চারা একটু বড় হয়েছে তাদেরকে ছত্রাকনাশক স্প্রে করতে বলা হয়েছে। টানা কুয়াশা থাকলে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দিতে হবে। তাহলে শীতজনিত যে সমস্যাগুলো হয় সেগুলো হবে না। সঠিক পরিচর্যা করা গেলে  সমস্যাগুলো হবে না।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম