আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে লাশ হলেন ভাই-বোন

নীলফামারী প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২০, ১৩:৩৫আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ১৩:৪৩

নীলফামারী নীলফামারীর কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই-বোন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। তারা বগুড়ায় এক আত্মীয়ের মরদেহ দেখতে যাচ্ছিলেন। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ-রংপুর সড়কের অবিলের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোলনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামরুল ইসলাম কবির এসব তথ্য জানিয়েছেন।

নিহত দুজন হলেন—জেলার জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের নবাবগঞ্জ এলাকার জহুরুল ইসলাম (৬৫) ও তার বোন আনোয়ারা বেগম (৫৭)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ছেড়ে আসা আজিজ ট্রাভেলসের একটি নৈশ কোচ পঞ্চগড়ের ভাউলাগঞ্জের দিকে যাচ্ছিল। বাসটি অবিলের বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী মারা যান। আহত হন আরও ৯ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম কবির জানান, বগুড়ার মোকামতলায় এক আত্মীয়ের দাফনকাজে অংশ নিতে মাইক্রোবাসে সপরিবারে যাচ্ছিলেন তারা।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, ঘাতক বাসের চালক পালিয়ে গেছে, তবে বাসটি জব্দ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম