সারাদেশের সবজি চাষীদের মধ্যে দ্বিতীয় স্থানে বিরামপুরের আজগর আলী

হিলি প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২০, ১৮:৪৩আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৮:৫৯

সারা দেশের সবজি চাষীদের মধ্যে দ্বিতীয় স্থানে আজগর আলী

দেশসেরা সবজি চাষীদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন দিনাজপুরের বিরামপুরের কৃষক আজগর আলী। পরিবেশবান্ধব জৈবপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সবজি উৎপাদনে অবদান রাখায় তিনি এই পুরস্কার পেয়েছেন। রবিবার (৫ জানুয়ারি) ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় সবজি মেলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য তার হাতে পুরস্কার তুলে দেন।

বিরামপুর উপজেলা কৃষি অফিসার নিকছন চন্দ্র পাল বাংলা ট্রিবিউনকে জানান, বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পলিরামকৃষ্ণপুর গ্রামের আজগার আলী একজন ভালো কৃষক। তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন রকমের শাক-সবজি চাষের মাধ্যমে নিজেকে কৃষির উপর নির্ভরশীল হিসেবে গড়ে তোলেন। তার ৩৩ বিঘা জমির মধ্যে অর্ধেক জমিতে বিভিন্ন রকমের শাক-সবজি চাষাবাদ করে আসছেন। গত কয়েক বছর ধরে উপজেলা কৃষি দফতরের সার্বিক পরামর্শে পরিবেশ বান্ধব জৈবপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সবজি উৎপাদন করে তিনি ব্যাপক সাফল্য অর্জন করেছেন। তার এই সাফল্য দেখে অনেকেই তার মতো সবজি চাষের দিকে ঝুঁকে পড়েছেন।

আজগর আলী বাংলা ট্রিবিউনকে জানান, কৃষি অফিসের পরামর্শ মোতাবেক পরিবেশ বান্ধব জৈবপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সবজি উৎপাদন শুরু করি। এই পদ্ধতিতে আমার ১৬ বিঘা জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করি সব খরচ বরচ বাদ দিয়ে বছরে প্রায় আমার ১২ থেকে ১৩ লাখ টাকার মতো আয় হয় সবজি থেকে। আমার মতো অন্যান্য চাষীরাও যদি পরিবেশ বান্ধব জৈবপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সবজি উৎপাদন করে, তাহলে তারাও বেশ উন্নতি করতে পারবে।  দেশসেরা সবজি চাষীদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছি, এর পুরস্কার হিসেবে আমাকে ৭ হাজার ৫শ’ টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে, আমার মতো একজন কৃষক সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করা ও ঢাকায় গিয়ে মন্ত্রীর কাছ থেকে পুরস্কার পাওয়ার মতো আনন্দ যা ভাষায় প্রকাশ করার মতো না।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের