বই ছাড়া শ্রেণিকক্ষ!

কুড়িগ্রাম প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২০, ০৯:৫২আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১০:১১

পাঠ্যবই ছাড়া শ্রেণিকক্ষ পাঠ্যবই ছাড়া স্কুল ভাবাই যায় না। তবে এমনই স্কুল চালু হয়েছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্ত ঘেঁষা রামখানা ইউনিয়নের ওয়াল্ড উইনার আইটি পাঠশালা টেকনিক্যাবল স্কুল অ্যান্ড কলেজে। প্রযুক্তির সহায়তায় শ্রেণিকক্ষে শিশুদের পড়ালেখা করানো হবে।

শনিবার (১১ জানুয়ারি) প্রতিষ্ঠানটির শিশু শ্রেণির ৪০ শিক্ষার্থীর জন্য  আনুষ্ঠানিকভাবে বই ছাড়া শ্রেণিকক্ষ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পাঠ্যবই ছাড়া শ্রেণিকক্ষ ‘কেবল পাঠ্য বই-ই নয়, প্রযুক্তি আর উপকরণই হোক শিখন-শেখনের উপযুক্ত মাধ্যম’ এই স্লোগানকে সামনে রেখে বই ছাড়া শ্রেণিকক্ষের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক ও সমাজকর্মী শফি খান।

আশার আলো পাঠশালার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কুমার বিশ্বজিৎ বর্মন জানান, শিশুদের বই-খাতাসহ ব্যাগ ভর্তি শিক্ষা উপকরণের ভারমুক্ত করে শুধু শ্রেণি কক্ষে শিক্ষা উপকরণ ও প্রযুক্তির সহায়তায় পাঠদানের লক্ষ্যে  এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা এবছর শুধু শিশু শ্রেণিতে এই কার্যক্রম চালু করলেও আগামীতে পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিতেও এই পদ্ধতিতে পাঠদান কার্যক্রম শুরু হবে।

পাঠ্যবই ছাড়া শ্রেণিকক্ষ প্রসঙ্গত, ২০১০ সালে প্রতিষ্ঠিত ‘আশার আলো পাঠশালা’ সামাজিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে সুবিধা বঞ্চিত শিশুদের লেখাপড়া করা ও বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কাজে সহায়তা করে আসছে। ২০১৫ সালে সংগঠনটি আশার আলো আইটি পাঠশালা নামে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় দেড় শতাধিক শিশু পড়ালেখা করছে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান