হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম, কেজিতে ৩০ টাকা

হিলি প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২০, ১০:২০আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১০:৩৯

পেঁযাজ বাণিজ্যমন্ত্রীর ভারত থেকে পেঁয়াজ আমদানি না করার ঘোষণার পর পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। মাত্র দু’দিনের ব্যবধানে দেশীয় পেঁয়াজের দাম পাইকারি ও খুচরাতে কেজিতে ৩০ টাকা করে বেড়েছে। দু’দিন আগেও প্রতি কেজি দেশীয় পেঁয়াজ ৭০ টাকা বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। তবে চায়না পেঁয়াজ আগের মতোই ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মাহবুব হোসেন ও নজরুল ইসলাম বলেন, পেঁয়াজের বাজার কোনোভাবেই স্থিতিশীল অবস্থায় আসছে না। মাঝখানে কয়েকদিন কম থাকার পর আবারও পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। একলাফে কেজিতে ৩০ টাকা করে বেড়েছে। এভাবে দাম বাড়ায় সাধারণ মানুষ বিপাকে পড়েছে। এককেজি পেঁয়াজ কিনতে যদি ১০০ টাকা লাগে তাহলে আর বাজার করবো কীভাবে। আমাদের তো আয় সেভাবে বাড়ছে না। তাই সরকারের কাছে অনুরোধ যেন পেঁয়াজের বাজারটা নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা গ্রহণ করে।

হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান ও শাকিল খান বলেন, বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ ভালো থাকায় পেঁয়াজের দাম কমে এসেছিল। দু’দিন আগেও আমরা প্রতি কেজি পেঁয়াজ ৬৫-৭০ টাকা কেজি দরে বিক্রি করেছি। সোমবার থেকেই পেঁয়াজের বাজারটা চড়া।

দাম বাড়ার কারণ হিসেবে তারা বলছেন, আমাদের অঞ্চলে সাধারণত রংপুর ও পাবনা অঞ্চলের পেঁয়াজ সরবরাহ হতো। কিন্তু ওইসব অঞ্চলের পেঁয়াজ শেষ হয়ে যাওয়ায় বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গেছে। উল্টো এখন আমাদের এই অঞ্চল থেকে পেঁয়াজ ওই দিকে যাচ্ছে। চাহিদার তুলনায় বাজারে পেঁয়াজের সরবরাহ কম হওয়ায় দাম বাড়তি। এছাড়াও বাজারে পর্যাপ্ত পেঁয়াজের সরবরাহ থাকায় যারা আমদানি করতেন তারাও পরিমাণ কমিয়ে দিয়েছেন। যার প্রভাব পড়েছে দামে।

প্রসঙ্গত, সম্প্রতি রংপুরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভারত থেকে আর পেঁয়াজ আমদানি করবো না। পেঁয়াজ আমদানি না করে কৃষকদের প্রণোদনা দিয়ে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি করা হবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের