‘তিনবিঘা করিডোর এক্সপ্রেস’ চালুর দাবিতে লালমনিরহাটে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৪

‘তিনবিঘা করিডোর এক্সপ্রেস’ চালুর দাবিতে লালমনিরহাটে মানববন্ধন সরাসরি বুড়িমারী-ঢাকা রুটে ‘তিনবিঘা করিডোর এক্সপ্রেস’ ট্রেন দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছে লালমনিরহাট জেলা নাগরিক অধিকার ফোরাম ও সচেতন সমাজ উন্নয়ন সংস্থার কর্মীসহ সাধারণ লোকজন। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে সদর দফতর স্টেশন প্ল্যাটফর্মে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
২০১১ সালের ১৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন দহগ্রাম ইউনিয়নের একমাত্র চলাচলের পথ তিনবিঘা করিডোর গেট ২৪ ঘণ্টা চালুকরণ ও পরিদর্শন শেষে পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক বুড়িমারী স্থলবন্দর থেকে রাজধানী ঢাকা সরাসরি তিনবিঘা করিডোর এক্সপ্রেস নামে একটি আন্তঃনগর ট্রেন চালু ও দহগ্রাম উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
এরমধ্যে দহগ্রাম উচ্চ বিদ্যালয় জাতীয়করণ করা হলেও গত ৯ বছরেও বুড়িমারী স্থলবন্দর থেকে ঢাকা সরাসরি তিনিবিঘা করিডোর এক্সপ্রেস ট্রেন চালু করা হয়নি।
বর্তমান একাদশ জাতীয় সংসদের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ২০১৯ সালের ২২ মার্চ লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্ট পর্যন্ত রেলওয়ে লাইন পরিদর্শন শেষে ওই বছরের ডিসেম্বর মাসের মধ্যেই তিনবিঘা করিডোর এক্সপ্রেস চালুর ঘোষণা দেন।
কিন্তু এখনও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় লালমনিরহাট জেলাবাসী হতাশ হয়ে পড়েন। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছেন বলে জানান মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণকারীরা।
লালমনিরহাট জেলা নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম লিটন, হাতীবান্ধা উপজেলা শাখার আহ্বায়ক নুরুল হক, পাটগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক জিয়াউর রহমান মানিক, আব্দুল হান্নানসহ অনেকে।
বক্তারা জানান, শিগগির তিনবিঘা করিডোর এক্সপ্রেস ট্রেন চালু করা না হলে লাগাতার আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
জানতে চাইলে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার তাপস রায় বলেন, ‘আমি যতটুকু জানতে পেরেছি, বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে যে সব ট্রেন চলাচল করছে, সেসব ট্রেনের ক্রসিংয়ের সময় বাঁচাতেই তিনবিঘা করিডোর এক্সপ্রেস চালু করা যায়নি। শিডিউল বিপর্যয় কারণ নাকি অন্য কোনও কারণে ট্রেনটি চালু করা সম্ভব হয়নি, তা আমার পক্ষে বলা সম্ভব নয়।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান