রাতের আঁধারে ৩ মন্দিরে প্রতিমা ভাঙচুর

নীলফামারী প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৪



রাতের আঁধারে ৩ মন্দিরে প্রতিমা ভাঙচুর নীলফামারীর সৈয়দপুরে বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের দুটি মন্দিরের রাতের আঁধারে তিনটি প্রতিমা ভেঙেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দক্ষিণ সোনাখুলি গ্রামের চণ্ডির মোড়ে দুর্গা প্রতিমার গলা কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া সামবার্ড কালি মন্দিরে গভীর রাতে হামলা হয়। একই ঘটনা ঘটে পাশের বুড়ি মন্দিরে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা জ্যোতিকুমার রায় বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে দুর্বৃত্তরা এই কাজ করেছে।’

নীলফামারির সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের গ্রেফতারের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি।’

জাতীয় পূজা উদযাপন পরিষদ সৈয়দপুর শাখার সভাপতি রাজকুমার পোদ্দার বলেন,‘মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙার পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে। এর নেপথ্যে কারা তা খুঁজে বের করা পুলিশের দায়িত্ব। দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি রহস্যজনক মনে হয়েছে। ফলে এনিয়ে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান