যুবাদের বিশ্বজয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে: নৌ প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৭

যুবাদের বিশ্বজয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে: নৌ প্রতিমন্ত্রী

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ে দেশের ক্রীড়াঙ্গনে  সামগ্রিক আত্মবিশ্বাস বেড়েছে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল  সাড়ে ৩টার দিকে জেলার বোচাগঞ্জে সানু-মামুন স্মৃতি ভলিবল টুর্নামেন্ট ২০২০ ও ফিরোজ্জামান স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরও  বলেন, বর্তমান সরকার ক্রীড়াপ্রেমী সরকার। খেলাধুলার প্রতি সরকারের গভীর মনোযোগ রয়েছে। এ জন্যই বিশ্বজয় করতে পেরেছি। আগামী দিনে আমরা অন্যান্য ইভেন্টেও বিশ্বজয় করবো।

ক্রীড়াক্ষেত্রে বঙ্গবন্ধু পরিবারের অসামান্য অবদান তুলে ধরে নৌ-প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু পরিবারের মতো ক্রীড়াপ্রেমী পরিবার বিশ্বে দ্বিতীয়টি নেই। এ পরিবারের সবাই দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে প্রত্যক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে। ক্রিকেটে আমাদের যুবকরা বিশ্বজয় করেছে। আমরা বিশ্বাস করি, আগামী দিনে আমরা আরও বড় সাফল্য পাব।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফকরুল হাসানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আবু হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী প্রমুখ।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম