শিক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত

দিনাজপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৩

শিক্ষক রমজান আলী ছাত্রীকে যৌন হয়রানি এবং গৃহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক সৃষ্টির দায়ে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক রমজান আলীকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়টির রিজেন্ট বোর্ড। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বোর্ডের ৪৯তম সভায় এ সিদ্ধান্ত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানান।

একই অভিযোগে এর আগে এই শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৮ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যৌন হয়রানির অভিযোগ করেন এক ছাত্রী। অভিযোগে উল্লেখ করা হয়, বাড়িতে স্ত্রীর অনুপস্থিতে রমজান আলী ওই ছাত্রীকে বিভিন্ন অজুহাতে বাসায় যাওয়ার চাপ দেন। বাহিরে হোটেলে থাকার চাপ দেন। এতে রাজি না হলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেন রমজান আলী। ওই ছাত্রী লিখিত অভিযোগের পাশাপাশি মোবাইলে কথোপকথনের রেকর্ডও জমা দেন প্রশাসনের কাছে।

এছাড়া ২০১৮ সালের ১৬ জানুয়ারি রমজান আলীর স্ত্রী যৌতুক ও ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ দেন বিশ্ববিদ্যালয় প্রশাসনে। এ ঘটনায় উচ্চ আদালতের নির্দেশনায় প্রশাসন গঠিত কমিটি তদন্ত করে। তদন্তকালে কমিটির সদস্যরা ছাত্রী ও তার স্ত্রীর অভিযোগের সত্যতা পান। শুধু তাই নয়, রমজান আলীর বিরুদ্ধে গৃহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনেরও প্রমাণ পাওয়া যায়। পরে ২০১৮ সালের ২ জুলাই কমিটির সদস্যরা প্রতিবেদন জমা দেন। একইসঙ্গে রমজান আলীকে চূড়ান্ত বরখাস্তের সুপারিশ করেন।
রমজান আলীকে চূড়ান্ত বরখাস্তের বিষয়ে মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান বলেন, ‘রমজান আলীর মতো একজন শিক্ষককে বরখাস্তের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টি কলঙ্কমুক্ত হলো।’

বিশ্ববিদ্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রমজান আলীকে চূড়ান্তভাবে বরখাস্তের সিদ্ধান্তের কথা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন। তবে অফিস আদেশ এখনও না হওয়ায় তিনি নিজের পরিচয় গোপন রাখতে বলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম