‘মুজিববর্ষে প্রযুক্তিগত সার্ভিসে উপকার পাবে ১০ কোটি মানুষ’

কুড়িগ্রাম প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৫




 ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘মুজিববর্ষে প্রায় ১০০টি প্রযুক্তিগত সার্ভিস জনগণকে উপহার দেওয়া হবে। আর এসব সার্ভিস থেকে ১০ কোটি মানুষ উপকার পাবেন। পাশাপাশি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্টের আওতায় সারা দেশের প্রায় ৪০ হাজার তরুণকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে।’ এর আওতায় কুড়িগ্রামের ৫০০ যুবক প্রশিক্ষণ পাবেন বলে জানান তিনি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় দাসিয়ারছড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্মাণাধীন ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টারের (ডি-সেট) ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

পলক আরও বলেন, আমাদের লক্ষ্য সামনের দিনগুলোতে ১০ কোটি মানুষকে প্রযুক্তিগত সেবার আওতায় আনা।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্টার্ট আপ বাংলাদেশ প্লাটফর্মের উপকার নিয়ে সামনের দিনগুলোতে তরুণরা আর চাকরি খুঁজবে না, চাকরি দেবে।

প্রতিমন্ত্রী বলেন, ৬৮ বছরের পিছিয়ে থাকা ছিটমহলের মানুষদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন হবে মুজিববর্ষের উপহার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমানউদ্দিন আহমেদ মঞ্জু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আরেফীন প্রমুখ।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান