রেলওয়ে ইঞ্জিনের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নববধূসহ নিহত ৪

রংপুর প্রতিনিধি
৩০ মার্চ ২০২০, ১৫:৪৮আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৬:৩৮

পড়ে আছে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটির খণ্ডাংশ রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর রেলওয়ে স্টেশনের কাছে চলন্ত রেলওয়ে ইঞ্জিনের সঙ্গে একটি অটোরিকশার ধাক্কায় এক নববধূসহ চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য জানান।

পুলিশ জানায়, সোমবার দুপুর ১টার দিকে অটোরিকশা রিজার্ভ ভাড়া করে নববধূ সুমি বেগম ও তার স্বামীসহ ছয় জন আত্মীয় পীরগাছার অন্নদানগর গ্রামের শ্বশুরবাড়ি থেকে লালমনিরহাট যাচ্ছিলেন। অটোরিকশাটি অন্নদানগর রেলওয়ে স্টেশনের কাছে রেললাইন অতিক্রম করার সময় একটি চলন্ত রেলওয়ে ইঞ্জিন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক দুখুসহ দুজন নিহত হন। বাকিরা গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নববধূ সুমি ও তার স্বজন মোস্তাফিজ মারা যান। সুমির স্বামীসহ অপর তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক রয়েল।

ওসি রেজাউল করিম জানান, ঘটনাস্থলে দুজনসহ চার জন মারা গেছেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। অটোচালক ট্রেনের ইঞ্জিন আসার বিষয়টি বুঝতে না পারায় দুর্ঘটনাটি ঘটতে পারে।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী