জ্বর নিয়ে ঢাকা থেকে কুড়িগ্রামে গিয়ে হোম কোয়ারেন্টিনে

কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২০, ১১:৪০আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১১:৪২

হোম কোয়ারেন্টিন কুড়িগ্রাম পৌরসভা এলাকার উত্তর ক‌লেজপাড়া (গাছবাড়ি) গ্রামে জ্বর, মাথাব্যথা ও সর্দি‌তে আক্রান্ত ঢাকা ফেরত এক যুবককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সি‌ভিল সার্জন ডা. হা‌বিবুর রহমান এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

জানা গেছে, ১ এপ্রিল ওই যুবক অসুস্থ অবস্থায় ঢাকা থেকে বাড়িতে ফেরেন। পরে তার অসুস্থতার খবর জানাজানি হলে স্বাস্থ্য বিভাগ তাকে হোম কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেয়। ওই যুবক ক‌রোনা আক্রান্ত কিনা তা নি‌শ্চিত হ‌তে নমুনা সংগ্রহের জন‌্য স্বাস্থ‌্য বিভা‌গের এক‌টি দল শনিবার সকা‌লে (৪ এপ্রিলে) তার বা‌ড়ি‌তে গেছে।  

কু‌ড়িগ্রাম সদর উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান,  শুক্রবার (৩ এপ্রিল) বিকা‌লে খবর পাওয়ার পরপরই স্বাস্থ‌্য বিভা‌গের পক্ষ থে‌কে ওই  যুব‌কের প‌রিবা‌রের সঙ্গে যোগা‌যোগ করা হয়। সে জ্বর, স‌র্দি ও কা‌শি‌তে আক্রান্ত। তার অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। তারপরও জনম‌নে আতঙ্ক দূর করতে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন‌্য রংপুর মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হচ্ছে।

ওই যুব‌কের প্রতি‌বে‌শী এক নারী জানান, শুক্রবার দুপু‌রে ওই যুব‌কের মায়ের কা‌ছে তারা জান‌তে পারেন সে প্রচণ্ড জ্বর, মাথাব‌্যথা আর স‌র্দি-কা‌শি‌তে আক্রান্ত। ‌ভ‌য়ে তারা হাসপাতা‌লে নি‌তে চা‌চ্ছেন না। প‌রে বিষয়‌টি তারা স্বাস্থ‌্য বিভাগ‌কে অব‌হিত ক‌রেন।

সি‌ভিল সার্জন ডা. হা‌বিবুর রহমান জানান, ওই যুব‌কের নমুনা পরীক্ষার ফল পাওয়ার পর ওই এলাকা লকডাউন করার ব‌্যাপা‌রে সিদ্ধান্ত নেওয়া হ‌বে। আপাতত ওই যুবক‌কে হোম কোয়ারেন্টিনে রাখা হ‌য়ে‌ছে। এ নি‌য়ে কাউ‌কে আত‌ঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম