শ্বাসকষ্টে জামায়াত নেতার মৃত্যু, বাড়ির সদস্যরা কোয়ারেন্টিনে

বাগেরহাট প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২০, ১২:২২আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১২:২২

শ্বাসকষ্টে জামায়াত নেতার মৃত্যু, বাড়ির সদস্যরা কোয়ারেন্টিনে বাগেরহাটের রামপাল উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ নাসের উদ্দিন (৬০) শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার শ্রীফলতলা গ্রামে তার মৃত্যু হয়। এ ঘটনার পর তার নিজের ও শ্বশুর বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এ তথ্য জানিয়েছেন। 

স্থানীয়রা জানান, শেখ নাসের উদ্দিন এক সপ্তাহ ধরে শ্বাসকষ্ট, জ্বর, বুকে ব্যথা ও পাতলা পায়খানা নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার (৪ এপ্রিল) ভোরে অবস্থার অবনতি হলে তাকে প্রথমে খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেক) পাঠানো হয়। রবিবার খুমেকে তার মৃত্যু হয়। 

রামপাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শুকান্ত কুমার পাল জানান, স্বাস্থ্য বিভাগ বা প্রশাসনের কাউকে না জানিয়ে লাশটি তার জন্মস্থান উপজেলার বর্ণি-সায়েরাবাদ গ্রামে নিয়ে গোসল ও জানাজা শেষে দাফনের আয়োজন চলতে থাকে। স্বাস্থ্য বিভাগ বা উপজেলা প্রশাসন বিষয়টি জানতে পেরে দ্রুত সেখানে পৌঁছায়।

তিনি আরও জানান, করোনার লক্ষণ সবগুলো তার মধ্যে ছিল না। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। শ্রীফলতলা গ্রামে তার নিজের ও শশুরবাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। লাশ দাফন হয়ে যাওয়ার কারণে মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।  

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল জানান, শেখ নাসের উদ্দিন অনেক আগে থেকেই হাঁপানির রোগী। এছাড়া তিনি হৃদরোগ ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। সামাজিক দূরত্ব বজায় রেখে তার দাফন করা হয়েছে। তার নিজের ও শশুর বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। উপজেলা প্রশাসনের নজরদারিতে তারা হোম কোয়রেন্টিন পালন করবে। 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম