মঙ্গলবার থেকে দুপুর ১টার পর হাটবাজার-দোকানপাট বন্ধের নির্দেশ

পঞ্চগড় প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২০, ১৭:০১আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৭:০৬

পঞ্চগড় করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পঞ্চগড় সদরসহ পাঁচ উপজেলার সব হাটবাজার ও দোকানপাট আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে দুপুর ১টার পর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে জরুরি সেবা হিসেবে শুধু ওষুধের দোকান খোলা থাকবে। সোমবার (৬ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, দুপুর ১টার মধ্যে সবাইকে তাদের জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র কেনার আহ্বান জানানো হয়েছে। এরপরও কেউ যদি এ সিদ্ধান্তের বিরোধিতা করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বলা হয়—জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,  সেনাবাহিনী প্রচার-প্রচারণা অব্যাহত রাখার পরও হাটবাজার ও দোকানপাটে জনসমাগম দেখা গেছে। এছাড়া দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের