রংপুর নগরী ‘লকডাউন’ করে দিয়েছেন স্থানীয়রা

রংপুর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ১৯:১২আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৯:১২

রংপুর নগরী ‘লকডাউন’ করে দিয়েছেন স্থানীয়রা

প্রশাসন নয়, স্থানীয় জনগণ নিজেরাই সংগঠিত হয়ে নিজ নিজ এলাকার রাস্তাঘাট ব্যারিকেড দিয়ে রংপুর নগরীকে ‘লকডাউন’ ঘোষণা করে সাইন বোর্ড টাঙিয়ে দিয়েছেন। মঙ্গলবার ( ৭ এপ্রিল) বিভাগীয় নগরী রংপুরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরজমিনে রংপুর নগরীর জুম্মাপাড়া , নিউ ইঞ্জিনিয়ারপাড়া , মুন্সিপাড়া , মুলাটোল , কামার পাড়া , গনেশপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এলাকাবাসী নিজেরাই উদ্যোগী হয়ে বাঁশের খুটি দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে রিকশা , মোটরসাইকেল , অটো আর প্রাইভেট কার চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

কোনও কোনও এলাকায় দেখা গেছে স্থানীয় যুবকরা নিজেরাই যান চলাচলে বাধা দিচ্ছে। তারা জানান, বিভিন্ন স্থানে পুলিশ ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করার চেষ্টা করেছে। কিন্তু দেখা গেছে কিছু সময় বন্ধ থাকার পর আবারও যান চলাচল শুরু হচ্ছে। সেনাবাহিনীর সদস্যরা যখন কোনও এলাকায় অবস্থান নেন তখন পুরো এলাকা জনশূন্য হয়ে যায়। কিন্তু তারা  চলে গেলে আবারও একই অবস্থা সৃষ্টি হয়। এছাড়া মূল সড়ক বন্ধ করে দেওয়া হলেও নগরীতে প্রবেশ করার অলিগলি ও রাস্তা দিয়ে সার্বক্ষণিক যান চলাচল অব্যাহত ছিল। এমন অবস্থায় নিজেরাই নিজেদের এলাকায় লকডাউন ঘোষণা করেছেন স্থানীয়রা।

রংপুর মেট্রোপলিটনের কোতোয়ালী থানার ওসি আব্দুর রশিদ বলেন, স্থানীয়রা নিজেদের সুরক্ষায় নিজ উদ্যোগেই এসব পদক্ষেপ নিয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম