পঞ্চগড়ে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে কিশোরীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ০৯:২০আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১২:৪০

পঞ্চগড় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাফেজা খাতুন (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও কিশোরীর পরিবার বলেছেন, সে আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছে। স্বাস্থ্য বিভাগ করোনা সংক্রমণ আছে কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে। 

টেপ্রিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রহমান জানান,  সোমবার (৬ এপ্রিল) রামগঞ্জ বিলাসী এলাকার আবুল হোসেন টাঙ্গাইল থেকে বাসায় ফিরেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে তার নাতনি হাফেজা জ্বর, শ্বাসকষ্ট নিয়ে মারা যায়। এর আগে টাঙ্গাইল থেকে ফেরা ওই কিশোরীর এক স্বজনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তারা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে বিষয়টি অবহিত করেন। স্বাস্থ্য বিভাগের কর্মীরা ওই কিশোরীর মরদেহ থেকে করোনা পরীক্ষার জন্য  নমুনা সংগ্রহ করেন। পরে উপজেলা প্রশাসন সতর্কতার সঙ্গে তার দাফন সম্পন্ন করে। 

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিনুর রহমান বলেন, ‘জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ওই কিশোরীর মৃত্যুর খবর পেয়ে আমরা করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছি। বুধবার (৮ এপ্রিল) সকালে ওই নমুনা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’

দেবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান জানান, ওই কিশোরী করোনায় আক্রান্ত হয়েছিল তেমন মনে হয় না। নমুনা পরীক্ষার রিপোর্ট পেলে তা নিশ্চিত হওয়া যাবে। সে দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিল। তারপরও আমরা সতর্কতার সঙ্গে তার দাফন করেছি। একইসঙ্গে ওই পরিবারের সদস্যদের আপাতত বাড়িতে সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান