নারায়ণগঞ্জ থেকে গাইবান্ধায় ফেরা শ্রমিক করোনা পজেটিভ

গাইবান্ধা প্রতিনিধি
১২ এপ্রিল ২০২০, ০৮:৪৭আপডেট : ১২ এপ্রিল ২০২০, ০৮:৫১

করোনা শনাক্তের পর কয়েকটি পরিবারকে লকডাউন করেখেছে প্রশাসন নারায়ণগঞ্জ থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেরা এক গার্মেন্ট শ্রমিক করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) রাতে গোবিন্দগঞ্জের স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা জনাব ডা. মজিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আক্রান্ত গার্মেন্টস শ্রমিক গোবিন্দগঞ্জের শালমারা ইউপির মিরাপাড়া গ্রামের বাসিন্দা। গত ২৬ মার্চ নারায়ণগঞ্জ থেকে তিনি বাড়িতে যান। এর দু’দিন পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি৷ তার অসুস্থতার খবর পেয়ে ৮ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায়। পরীক্ষার পর শনিবার বিকালে তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে৷ আক্রান্ত ব্যক্তিকে তার নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া পরিবারের সদস্য ও আশপাশের সংস্পর্শে আসা কয়েকটি পরিবারকে লকডাউন করে রাখা হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান জানান, সন্ধ্যায় পুলিশ-প্রশাসন ও চিকিৎসকরা গ্রামে গিয়ে আক্রান্ত ব্যক্তি, পরিবার ও আশপাশের লোকজনকে লকডাউন করে রেখেছে। গোবিন্দগঞ্জে এটাই প্রথম করোনা রোগী শনাক্ত হলো। সংক্রমণ যাতে না বাড়ে সেজন্য প্রত্যেককে ঘরে থাকার আহ্বান জানান তিনি।

এ নিয়ে গাইবান্ধায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ছয় জনে। আক্রান্তদের মধ্যে তিন জন হাসপাতাল ও দুই জন নিজ বাড়ির আইসোলেশনে রয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার