ঠাকুরগাঁও জেলায় করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে আরও ৬ জনের শরীরে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৪ জনে। উত্তরবঙ্গে রংপুরের পরই করোনা আক্রান্ত রোগী সবচেয়ে বেশি এখন ঠাকুরগাঁওয়ে।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহাফুজার রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ৭ জনের শরীরে করোনার সংক্রমণ মিলেছে। তিনি জানান, হরিপুর উপজেলায় নতুন করে ৩ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ১ জন ও পীরগঞ্জ উপজেলায় ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন জানান, জেলায় মোট ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বালিয়াডাঙ্গীতে ২ জন, হরিপুরে ৬ জন, পীরগঞ্জে ৩ জন, রাণীশংকৈলে ২ জন এবং সদর উপজেলায় ১ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত ৫শ ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৪ জনের পজিটিভ ও বাকি ৫১০ জনের নেগেটিভ ফলাফল আসে।







