বৃষ্টি ও ঝড়ো হাওয়ার মধ্যেই ধান কেটে দিলো ছাত্রলীগ

কুড়িগ্রাম প্রতিনিধি
০৮ মে ২০২০, ১৫:৪১আপডেট : ০৮ মে ২০২০, ১৫:৪১

ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

বৈরী আবহাওয়া উপেক্ষা করে কুড়িগ্রাম জেলা সদরের পৌরসভা ও বেলগাছা ইউনিয়নে কৃষকদের ধান কেটে দিয়েছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত টিপটিপ বৃষ্টি ও দমকা হাওয়ার মধ্যেই তারা ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দেন।

বেলগাছা ইউনিয়নের বর্গা চাষি হারুন জানান, টাকার অভাবে শ্রমিক নিতে না পারায় পাকা ধান কাটতে পারছিলেন না। এ অবস্থায় ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী ধান কেটে বাড়িতে দিয়ে গেছেন।
ধান কাটায় অংশ নেওয়া ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন নয়ন বলেন, ‘অর্থাভাবে পাকা ধান কাটতে পারছেন না বিষয়চি জেনে আমরা ওই কৃষকের ধান কেটে তা বাড়িতে পৌঁছে দিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সংকটে থাকা কৃষকদের সাহায্যে ছাত্রলীগ সবসময় এগিয়ে যাবে।’

ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরা
এদিকে, জেলা শহরের পৌর এলাকার তালতলা নামক গ্রামে এক অসহায় কৃষকের একবিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে ছাত্রলীগের আরও একদল নেতাকর্মী। জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাজু আহমেদ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল-মুসতাক্বীম বিল্লাহ মিশুর নেতৃত্বে সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীসহ ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী ধান কাটা ও পরিবহনে অংশ নেন।
ছাত্রলীগ নেতা রাজু আহমেদ জানান,  ‘প্রধানমন্ত্রীর নির্দেশ ও ছাত্রলীগ কেন্দ্রীয় নেতৃত্বের দিক নির্দেশনা অনুযায়ী জেলা ছাত্রলীগের কর্মীরা অসহায় কৃষকদের যথাসাধ্য সহায়তা করছে। করোনা সংকট মুহূর্তে অসহায় মানুষদের খাদ্য সহায়তার পাশাপাশি কৃষকদের পাশে দাঁড়াচ্ছে ছাত্রলীগ।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম