বাড়ি, অফিস, দোকানপাটের দেয়াল ও মেঝে থেকে ঝরছে পানি

হিলি প্রতিনিধি
২৩ মে ২০২০, ২২:২৯আপডেট : ২৩ মে ২০২০, ২২:৩৪

দেয়াল থেকে ঝরছে পানি

দিনাজপুরের হিলিতে বিভিন্ন বাসা বাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল ও মেঝে ঘেমে স্যাঁতস্যাঁতে হয়ে উঠছে ও পানি ঝরছে। হঠাৎ করে এমনভাবে পানি ঝরে পড়ায় অনেকেই আতংকিত হয়ে পড়েছেন। শনিবার দুপুর থেকে হিলি বাজার, দক্ষিণপাড়া, চুড়িপট্টিসহ বিভিন্ন এলাকার বাসা বাড়ি ও দোকানপাটে এমন অবস্থা লক্ষ্য করা গেছে।
হিলি বাজারের ইজারাদার হায়দার আলী বাংলা ট্রিবিউনকে বলেন, বিকালের দিকে হাটের ইজারাদারের অফিস খুলে দেখি পুরো মেঝে ঘেমে পানি উঠে আছে। বেশ কয়েকবার পরিষ্কার করলেও আবারও মেঝে ঘেমে উঠছে ও দেয়াল বয়ে পানি ঝরছে।
হিলি বাজারের ব্যবসায়ী হারুন হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, দুপুর থেকেই দোকানের মেঝে ও দেয়াল ঘেমে উঠছে আর পানি ঝরছে, এতে করে আমরা তো ভয় পেয়ে গেছি। মানুষ বলছে এটা তো ভূমিকম্পের বা আল্লাহর গজবের আলামত।
হিলির মধ্যবাসুদেপুর মহল্লার গৃহিণী জান্নাতুল ফেরদৌস বাংলা ট্রিবিউনকে বলেন, দুপুরের দিকে হঠাৎ করে মেঝে ঘেমে উঠছে ও পানি ঝরছে, একই অবস্থা দেয়ালের ক্ষেত্রেও।
আবহাওয়া অধিদফতরের দিনাজপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, এমনটি হয়ে থাকে। এতে ভয় পাওয়ার কিছু নেই। এটি জলীয়বাষ্পের কারণে হতে পারে। ঘরে ঠাণ্ডা ও বাইরে গরম হওয়ার কারণে জলীয়বাষ্পগুলো মেঝে ও দেয়ালে পড়ে ঠাণ্ডা হয়ে ঘেমে উঠছে ও ঝরে পড়ছে। এটি একটি বৈজ্ঞানিক বিষয় এটাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী