বাঁশঝাড় থেকে গলায় পাটের আঁশ পেঁচানো শিশুর লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
২৩ জুন ২০২০, ১২:৩৪আপডেট : ২৩ জুন ২০২০, ২১:১১

সাদিয়া



কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিখোঁজের দুদিন পর বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে গলায় পাটের আঁশ পেঁচানো অবস্থায় সাদিয়া (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির এ তথ্য জানিয়েছেন। সাদিয়া পূর্ব রামখানা গ্রামের দিনমজুর শফিকুল ইসলামের মেয়ে।

শিশুটির বাবা শফিকুল জানান, রবিবার (২১ জুন) সকালে সাদিয়াকে দেখতে না পেয়ে তার মাকে মেয়ের খোঁজ নিতে বলে কাজে চলে যান তিনি। সারা দিনেও মেয়ের কোনও খোঁজ না পেয়ে বাড়ির সবাই তাকে খুঁজতে থাকে। দুই দিনে তার কোনও খোঁজ পাওয়া না গেলেও মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পাটক্ষেতের পাশে বাঁশঝাড়ে গলায় পাটের আঁশ জড়ানো অবস্থায় মেয়ের খোঁজ মেলে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ওসি রওশন কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে। এ বিষয়ে তদন্ত চলছে।
প্রসঙ্গত, এর আগে গত ২০ জুন ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের একটি পাটক্ষেত থেকে সিয়াম নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি