ধরলা-ব্রহ্মপুত্রে বাড়ছে পানি, বর্ষার শুরুতেই পানিবন্দি অর্ধলক্ষাধিক মানুষ

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
২৭ জুন ২০২০, ০৯:৫০আপডেট : ২৭ জুন ২০২০, ১০:৩৫

পানিবন্দি মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে



উজানের ঢল ও বৃষ্টিপাতে হু হু করে বাড়ছে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি। ফলে কুড়িগ্রামে এই দুই নদীর অববাহিকায় চার উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। প্লাবিত হয়ে পড়েছে দুধকুমার, ধরলা  ও ব্রহ্মপুত্র অববাহিকার নিম্নাঞ্চল। আগামী ৫-৬ দিন পানি বৃদ্ধি অব্যাহত থেকে জেলায় মাঝারি মেয়াদি বন্যা হবে বলে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, শনিবার (২৭ জুন) সকাল ৬টা পর্যন্ত ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্রের পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার ১৮ সেন্টমিটার ওপর দিয়ে এবং চিলমারী পয়েন্টে ১৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 
পানি বৃদ্ধি পাওয়ায় জেলার সদর উপজেলার ধরলা অববাহিকার নিম্নাঞ্চলসহ ধরলা ও ব্রহ্মপুত্র অববাহিকার যাত্রাপুর, পাঁচগাছী, ভোগডাঙ্গা ও ঘোগাদহ ইউনিয়ন এবং নাগেশ্বরী, উলিপুর ও চিলমারীর বেশ কিছু ইউনিয়নে পানি প্রবেশ করায় এসব এলাকার অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বর্ষার শুরু থেকে ভাঙনে রুদ্র রূপ নেওয়া ব্রহ্মপুত্রের অববাহিকার বাড়িঘরে পানি প্রবেশ করায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

পানিবন্দি মানুষ
যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার জানান, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে তার ইউনিয়নের পোড়ার চর, ঝুনকার চর এবং চর কালির আলগার প্রায় দুই শতাধিক বাড়িঘরে পানি প্রবেশ করেছে। এছাড়া রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন ওই ইউনিয়নের প্রায় ১৪ হাজার মানুষ। 

ঘোগাদহ ইউনিয়নের আরাজি কুমরপুর, রাউনিয়া, চর রসূলপুর ও কাশিচর এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বলে জানিয়েছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম মিয়া।
উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন জানান, ৯ নম্বর ওয়ার্ডের মশালের চরসহ ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের বেশ কিছু ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। তবে তীব্র নদী ভাঙনের ফলে মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে। ব্রহ্মপুত্রের ভাঙনে ওই ইউনিয়নে প্রায় দুই শতাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

পানিবন্দি মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে
এছাড়াও  ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে চিলমারীর অষ্টমীচর ও নয়ারহাট ইউনিয়নের বেশিরভাগ এলাকার বাড়িঘরে পানি প্রবেশ করতে শুরু করেছে। পাশাপাশি ব্রহ্মপুত্রের ভাঙনে গৃহহারা হয়ে পড়ছেন একের পর এক পরিবার।
নয়ারহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা জানান, তার ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করে পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার। সঙ্গে ব্রহ্মপুত্রের ভাঙনে ইউনিয়নের দুইশ’ বিঘার আশ্রয়ন প্রকল্পের কয়েকটি ঘর বিলীন হওয়ার পাশাপাশি হুমকিতে রয়েছে পুরো আশ্রায়ন প্রকল্পসহ ইউনিয়ন পরিষদ ভবন ও দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ। 
এছাড়াও দুধকুমার নদের পানি বৃদ্ধি ও ভাঙনে ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চর ঘাউরারকুটি গ্রামের একাংশ বিলীন হয়ে গৃহহীন হয়ে পড়েছেন অন্তত ২০টি পারিবার। 

পানিবন্দি মানুষ
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, আগামী কয়েকদিন জেলার উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলার বেশ কিছু অঞ্চলে মাঝারি মাত্রার বন্যা পরিস্থিতি বিরাজ করবে। যা এক সপ্তাহকাল স্থায়ী হতে পারে।
জেলা প্রশাসক রেজাউল করিম জানান, সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার প্রশাসনের তরফ থেকে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি