‘আইএস’ পরিচয়ে রংপুর পাউবো’র নির্বাহী প্রকৌশলীকে হত্যার হুমকি!

নীলফামারী প্রতিনিধি।।
১৯ ডিসেম্বর ২০১৫, ২৩:০৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ২৩:৩৪
image

Humki

‘আইএস’-এর নাম ব্যবহার করে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রংপুর দফতরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের কাছে চার লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে। অন্যথায় তার প্রাণনাশ ও তার স্ত্রীর ওপর এসিড ছোড়ার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকালে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে এই হুমকি দেওয়া হয় বলে জানান মাহবুবুর রহমান।  

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে প্রকৌশলী বিষয়টি তাকে অবহিত করেছেন বলে জানান কোতায়ালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।  

মাহবুবুর রহমান জানান, নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ড দফতরে অবস্থানকালে মোবাইল নম্বর ০১৮৭১-৪৮৪৬৭০ থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোনে একটি বার্তা আসে। বার্তায় মাওলানা দাউদ শিকদার নামে এক ব্যক্তি নিজেকে ইসলামিক স্টেট (আইএস ) ও আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য পরিচয় দিয়ে চার লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেলে গাড়িতে ‘পেট্রোলবোমা’ মেরে তাকে হত্যার ও তার স্ত্রীকে এসিডে ঝলসে দেওয়ার হুমকি দেয়।

ওসি বলেন, বিষয়টি জানার পর পুলিশের একটি দল প্রকৌশলীর রংপুরের বাসভবনে গিয়ে খোঁজ নিয়ে এসেছে।

 /এইচকে/টিএন/আপ-এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম