পঞ্চগড়ে করোনা উপসর্গে দোকানির মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
১৯ জুলাই ২০২০, ০৬:০৭আপডেট : ১৯ জুলাই ২০২০, ২২:৫৬

করোনাভাইরাস পঞ্চগড়ের বোদা উপজেলায় করোনার উপসর্গ নিয়ে মিজানুর রহমান (৫৫) নামে এক পান দোকানির মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) রাতে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি জেলার বোদা উপজেলার বোদা পৌরসভার সাতখামার গ্রামে। তিনি ওই গ্রামের সজিরউদ্দিনের ছেলে।

বোদা পৌরসভার কাউন্সিলর মো. শাহজাহান সিরাজ করোনা উপসর্গ নিয়ে পান দোকানি মিজানুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. জাহিদ হাসান জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার (১৭ জুলাই) বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন মিজানুর। শুক্রবারই তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য দিনাজপুরে পাঠানো হয়। শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস আই এম রাজিউল করিম রাজু জানান, স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে তার মৃতদেহ দাফন করা হবে।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান