সংবাদ প্রকাশের কারণে আসা‌মির হা‌তে সাংবাদিক লা‌ঞ্ছিত

কুড়িগ্রাম প্রতিনিধি
২৩ জুলাই ২০২০, ১৮:১৭ আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৮:৪৬

কুড়িগ্রাম কুড়িগ্রামে ভুরুঙ্গামারীতে ইয়াবাসহ আটক হওয়ার সংবাদ প্রকা‌শের জে‌রে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিক আব্দুল জলিল সরকারকে লাঞ্ছিত ক‌রে‌ছে মাদক সেব‌নের দা‌য়ে অভিযুক্ত নিয়ামুল আরিফ চৌধুরী ওরফে নিখিল চৌধুরী। বুধবার (২২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘ‌টে। এ ঘটনায় থানায় মামলা ক‌রে‌ছেন ভুক্ত‌ভোগী।
ভুরুঙ্গমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিয়ার রহমান এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

হামলার শিকার আব্দুল জলিল সরকার ‘দৈনিক আমাদের সময়’-এর ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি ও ‘দৈনিক কুড়িগ্রাম খবর’-এর স্টাফ রিপোর্টার।

অভিযুক্ত নিয়ামুল আরিফ চৌধুরী ওরফে নিখিল চৌধুরী ভুরুঙ্গামারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরীর ছোট ভাই ব‌লে জানা গে‌ছে।

অভিযোগ সূ‌ত্রে জানা যায়, গত ৩১ মে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নলেয়া গ্রামে ইয়াবাসহ শিক্ষক নিয়ামুল আরিফকে (৪০) হাতেনাতে আটক করে পুলিশ। এ ঘটনায় ভুরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও হয় এবং পুলিশ তাকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করে । উক্ত ঘটনার সংবাদটি আব্দুল জলিল সরকার প্রকাশ করায় নিখিল চৌধুরী ক্ষিপ্ত হন। জামিনে মুক্ত হওয়ার পর থেকে সুযোগ খুঁজতে থাকেন তিনি।বুধবার দুপুর ২টায় নিখিল তার দলবলসহ আব্দুল জলিলের ব্যবসা প্রতিষ্ঠান জনতা হোমিও হলে ঢুকে প্রকাশিত ওই সংবাদের জন্য গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে নিখিল শার্টের কলার ধ‌রে মারতে মারতে আব্দুল জ‌লিলকে পাকা রাস্তার ওপর ফেলে দেয়। এ সময় নি‌খিল চৌধুরী সাংবাদিক জ‌লিল সরকা‌রের দোকান থে‌কে টাকাও ছিনতাই করে নিয়ে যায় ব‌লে জানা গে‌ছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আতিয়ার রহমান জানান, এ ঘটনায় ভুক্ত‌ভোগী আব্দুল জ‌লিল সরকার বা‌দী হ‌য়ে মামলা ক‌রে‌ছেন। নি‌খিল চৌধুরীর বিরু‌দ্ধে মাদ‌কেরও মামলা র‌য়ে‌ছে। তা‌কে গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সারা দেশে ২৭৬ জন দক্ষ ও পেশাদার গাড়িচালককে সম্মাননা দেওয়া হচ্ছে
সারা দেশে ২৭৬ জন দক্ষ ও পেশাদার গাড়িচালককে সম্মাননা দেওয়া হচ্ছে
ক্যানসার মুক্ত পোপ লিও, প্রয়োজন নেই থেরাপির: চিকিৎসক
ক্যানসার মুক্ত পোপ লিও, প্রয়োজন নেই থেরাপির: চিকিৎসক
সাজেকে গোলাগুলি, আটকে দিয়েছে পর্যটকদের গাড়ি
সাজেকে গোলাগুলি, আটকে দিয়েছে পর্যটকদের গাড়ি
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট