হিলি ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

হিলি ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৫ আগস্ট ২০২০, ১৩:০৬আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১৩:০৬

হিলি স্থলবন্দর দিয়ে আসছে পণ্যবাহী ট্রাক

ঈদুল আজহা উপলক্ষে ৫ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর এবং চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হয়েছে। তবে করোনার কারণে যাত্রী পারাপার বন্ধ রয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ঈদুল আজহা উপলক্ষে ৩১ জুলাই থেকে শুরু করে ৪ আগস্ট পর্যন্ত টানা ৫ দিন বন্দর দিয়ে দু’দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে দু’দেশের মাঝে আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। একইসঙ্গে বন্দরের ভেতরে আমদানি করা ট্রাক থেকে পণ্য খালাস, ভর্তিসহ সব কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে।

এদিকে, বুধবার সকাল থেকে ভারতীয় পণ্য বোঝাই ট্রাক প্রবেশের মধ্য দিয়ে সোনামসজিদ বন্দরের কার্যক্রম শুরু হয়। সেইসঙ্গে বন্দরের অভ্যন্তরেও ফিরে এসেছে কর্ম ব্যস্ততা। 
সোনামসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার সাইফুর রহমান জানান, সকাল সাড়ে ১০টা থেকে পেঁয়াজসহ বিভিন্ন ভারতীয় পণ্যবাহী  ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করে। ছুটি শেষে আবারও আমদানি-রফতানি শুরু হওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বন্দরে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী