একদিনের ব্যবধানে হিলিতে কাঁচামরিচের দাম কমেছে ২০-৩০ টাকা

হিলি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩৬

আমদানি কার কাঁচামরিচ

পেঁয়াজের ঝাঁজ বাড়লেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও কমতে শুরু করেছে কাঁচামরিচের ঝাঁজ। একদিনের ব্যবধানে আমদানিকৃত কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ২০-৩০ টাকা। বুধবার বন্দরে আমদানিকৃত প্রতি কেজি কাঁচামরিচ ৮০-৯০ টাকা দরে বিক্রি হলেও বৃহস্পতিবার তা কমে বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা কেজি দরে। 

আমদানি কার কাঁচামরিচ

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন জানান, অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশের যেসব অঞ্চলে কাঁচামরিচের উৎপাদন হয় সেসব অঞ্চলে আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমায় কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী হয়ে যায়। এমন অবস্থায় দেশে বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নাগালের মধ্যে রাখতে ভারত থেকে বেশ কিছু দিন ধরেই বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। দেশের বাজারে কাঁচামরিচের বাড়তি চাহিদা ও ভালো দাম পাওয়ায় আমদানিকারকরা বন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি বাড়িয়ে দিয়েছেন। বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে ২৩টি ট্রাকে ১৩১টন কাঁচামরিচ আমদানি হয়েছে। একইভাবে দেশের অন্যান্য বন্দরগুলো দিয়েও কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। এতে করে দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় ও সারাদিন বৃষ্টিপাত হওয়ায় চাহিদা না থাকায় দাম কমতে শুরু করেছে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের