রেললাইনের ওপর ঘুমিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৫

ট্রেনে কাটা পড়ে মৃত্যু ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানায় রেললাইনের ওপর ঘুমিয়ে থাকা অবস্থায় ট্রেনে কাটা পড়ে রহমান আলী (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে রুহিয়া থানাধীন কুজিশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রহমান আলী রাতে মাছ ধরার জন্য রেলের পাশে জাল বসান। এ সময় ক্লান্ত হয়ে রেল লাইনের ওপর ঘুমিয়ে পড়েন তিনি। পরে সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী সেভেন আপ নামে একটি ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তার। খবর পেয়ে স্থানীয় পুলিশ তার লাশ উদ্ধার করে স্বজনদের হাতে তুলে দেয়। নিহত রহমান কুজিশহর কবিরাজ পাড়ার নুসুর মোহাম্মদের ছেলে। তিনি একটি স্থানীয় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম