বিকল্প কর্মসংস্থানে সরকার অঙ্গীকারবদ্ধ: শিল্পমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি
০২ অক্টোবর ২০২০, ১৭:৪১আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১৭:৪১

মতবিনিময় সভা শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, শিল্প মন্ত্রণালয় দেশে শিল্পায়নের মাধ্যমে বিকল্প কর্মসংস্থানে অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। 

তিনি শুক্রবার (২ অক্টোবর) দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন শেষে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের সম্মেলন কক্ষে বন্দর সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। 

তিনি বলেন, এ অঞ্চলে শিল্প সম্ভাবনা ও কৃষিভিত্তিক কলকারখানা গড়ে তোলার সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করতে এ সফর। 

মন্ত্রী আরও বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর একটি সম্ভাবনাময় স্থলবন্দর। এই বন্দর দিয়ে চারটি দেশের বাণিজ্য চলে। পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি অর্থনৈতিক জোন গড়ে তোলার কাজ শুরু হয়েছে। এখানে উৎপাদিত পণ্য বাংলাবান্ধা বন্দর দিয়ে আশেপাশের দেশগুলোতে রফতানি করতে পারলে বৈদেশিক মুদ্রা আসবে এবং ব্যাপক কর্মসংস্থান ঘটবে। 

তিনি বলেন, চিনিকলগুলোকে আধুনিকায়ন ও বিকল্প আয়ের ব্যবস্থা করে এগুলোকে লাভজনক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কেউ কর্মহীন হবে না, বরং কর্মসংস্থান বাড়বে। চিনিকলগুলো বন্ধ কিংবা শ্রমিক ছাটাই করা হবে না।

বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন সভায় রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, বাংলাবান্ধা স্থলবন্দরকে রেলের সঙ্গে সংযুক্ত করতে পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেলপথ সম্প্রসারণের লক্ষে সম্ভাবতা যাচাইয়ের পর ডিপিপি তৈরির কাজ চলছে। আশা করি শিগগিরই এই রেলপথ নির্মাণের কাজ শুরু হবে। এটিকে ভারতের শিলিগুড়ির সঙ্গে সংযুক্ত করা হবে। এজন্য স্থলবন্ধরের একটি মহাপরিকল্পনা তৈরির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

তেঁতুলিয়া উপজেলা প্রশাসন ও বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড আয়োজিত সভায় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, আমদানি-রফতানিকারক আবু তোয়বুর রহমান, তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবুল, পঞ্চগড় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইয়াছিন আলী মণ্ডল, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন প্রমুখ বক্তব্য রাখেন। 

সভায় বক্তারা পঞ্চগড়ে চায়ের নিলাম বাজার ও কাঁচ শিল্পসহ বিভিন্ন শিল্পকারখানা স্থাপনে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম