গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে মামার মাথা ফাটালো ভাগিনা

হিলি প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২০, ১০:৫২আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১০:৫২

দিনাজপুর

দিনাজপুরের হিলিতে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে বোয়ালদাড় ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জরিপ উদ্দিন (৪৮) মাথা ফাটিয়ে গুরুতর জখম করেছে তার ভাগিনা। একই ঘটনায় তার মেয়ে মুন্নি আকতারও (২৩) আহত হয়েছেন। তারা দুজনই দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় ভাগিনা আব্দুর রহিম (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৬ অক্টোবর) হিলির বোয়ালদাড় ইউনিয়নের বানিয়াল গ্রামে এই ঘটনাটি ঘটে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা.হামিদ বলেন, বাবা-মেয়েকে আমাদের হাসপাতালে আনা হয়েছে। তাদের দুজনেরই মাথায় আঘাত ছিল। মেয়ের মাথার বামপাশে ও মাঝ বরাবর আঘাত খুব গুরুতর ও বেশ গভীর ছিল। তার মাথায় ১৩টি সেলাই লাগে এবং বাবার ৬টি সেলাই লাগে। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, বাড়ির পাশের জমিতে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে জরিপ উদ্দিন ও তার ভাগিনা আব্দুর রহিমের মাঝে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে এ নিয়ে তাদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তার দুই ভাগিনা লাঠি দিয়ে মামার মাথায় আঘাত করে এতে তার মাথা ফেটে যায়। এসময় বাবাকে বাঁচাতে তার মেয়ে এগিয়ে আসলে তার মাথায়ও আঘাত করা হয়। এ ঘটনায় জরিপ উদ্দিন বাদী হয়ে কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে আব্দুর রহিম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম