রংপুরে পানিবন্দি পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

রংপুর প্রতিনিধি
১০ অক্টোবর ২০২০, ২৩:৪৫আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২৩:৪৬

বিএনপির ত্রাণ বিতরণ রংপুর মহানগর বিএনপির উদ্যোগে শনিবার (১০ অক্টোবর) নগরীর নুরপুর ও গোলাগঞ্জে ভয়াবহ বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি দুইশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামসুজ্জামান শামু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজুসহ দলের ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপি নেতা শামসুজ্জামান শামু অভিযোগ করে বলেন, রংপুর নগরীতে স্মরণকালের ১১ ঘণ্টায় ৪৩৩ মিলিমিটার বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক’সহ ৬০টি মহল্লা তলিয়ে যায়। পানি সরে গেলেও নিম্নাঞ্চলের অনেক এলাকা এখনও হাঁটু পানিতে তলিয়ে আছে। সেখানে বসবাসকারী শত শত হতদরিদ্র পরিবার মানবেতর দিন কাটাচ্ছে। তারপরও প্রশাসনের পক্ষ থেকে দুস্থ মানুষদের মাঝে কোনও ত্রাণ বিতরণ করা হয়নি।
বিএনপি সীমিত সম্পদের মধ্যে দুইশ পরিবারকে চাল, ডাল, তেল’সহ অন্য খাদ্য সামগ্রী প্রদান করেছে। সেই সঙ্গে সরকারের কাছে আরও ত্রাণ বিতরণের দাবি জানাচ্ছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের