নিম্ন আদালতেও জামিন পেলেন ঠাকুরগাঁওয়ের সেই সাংবাদিক

ঠাকুরগাঁও প্রতিনিধি
২২ অক্টোবর ২০২০, ০৭:২৬আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৫:২৩

সাংবাদিক আল মামুন জীবন করোনা মহামারির শুরুতে প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করার কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় উচ্চ আদালতের পর এবার নিম্ন আদালতেও জামিন পেয়েছেন ঠাকুরগাঁওয়ের সাংবাদিক আল মামুন জীবন।

বুধবার (২১ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।  
সাংবাদিক মামুনের পক্ষে জামিনের আবেদন করেন ঠাকুরগাঁও আইনজীবি সমিতির অ্যাডভোকেট সৈয়দ আলম। এছাড়া শুনানিতে ঠাকুরগাঁও জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এন্তাজুল ইসলাম, অ্যাডভোকেট আবু হাসনাত বাবু, অ্যাডভোকেট ফেরদৌস হোসাইন ও অ্যাডভোকেট রুহুল আমিন অংশ নেন।  
সাংবাদিক আল মামুন জীবন দৈনিক অধিকার পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি এবং নর্থবেঙ্গল২৪ ডট নেট পত্রিকার বার্তা প্রধানের দায়িত্ব পালন করছেন।
এর আগে গত ২ সেপ্টেম্বর উচ্চ আদালতের বিচারক শেখ মো. জাকির হোসাইন ও কে এম জাহিদ সারোয়ারের যৌথ বেঞ্চের আদেশে ৬ সপ্তাহের আগাম জামিনে ছিলেন ওই সাংবাদিক। আইনজীবী সাইফুজ্জামান তুহিন উচ্চ আদলতে জামিনের আবেদন করেন।

প্রসঙ্গত, ঠাকুরগাঁওয়ে করোনা প্রতিরোধে ডিসি, এসপিসহ জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় গত ১৫ এপ্রিল বালিয়াডাঙ্গী থানায় এসআই জহুরুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে জীবনের নামে মামলা দায়ের করেন। 

এদিকে, স্থানীয় সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে এ মামলা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং সেই সঙ্গে ডিজিটাল মামলা দিয়ে সাংবাদিক হয়রানি বন্ধের অনুরোধ করেছেন। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনলাইনে নারীদের গালিগালাজ,  ক্ষুব্ধ শ্বেতা তিওয়ারি
অনলাইনে নারীদের গালিগালাজ,  ক্ষুব্ধ শ্বেতা তিওয়ারি
গ্যাস নেই, থেমে যাচ্ছে কারখানা, ঝুঁকিতে লাখো শ্রমিকের চাকরি 
গ্যাস নেই, থেমে যাচ্ছে কারখানা, ঝুঁকিতে লাখো শ্রমিকের চাকরি 
ফিফা সভাপতি ইনফান্তিনোকে সরাতে কত ভোট লাগবে? 
ফিফা সভাপতি ইনফান্তিনোকে সরাতে কত ভোট লাগবে? 
মায়ের কাছ থেকে পাওয়া অণুজীব কি সারাজীবন থাকে?
মায়ের কাছ থেকে পাওয়া অণুজীব কি সারাজীবন থাকে?
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল